নিউজটি শেয়ার করুন

ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল ফেনী জেলা শাখার উদ্যোগে মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) শহরের তাকিয়া রোড়ে জেলা মহিলা দলের আয়োজনে দলের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য জান্নাতুল ফেরদৌস মিতার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলাল উদ্দীন আলাল। আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে জয়নাল আবেদিন বাবলু, নুর হোসেন সেলিম,ভসাইফুর রহমান রতন, আবুল খায়ের লিংকন, শামসুদ্দিন খোকন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, যুগ্ম আহবায়ক বাবু তপন কর, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সহিদউল্যাহ, ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, সদস্য মেজবাহ মিয়াজী, শরিফুল ইসলাম রানা, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম ইভু, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, ইমতিয়াজ উদ্দীন জ্যাকি, সদর উপজেলা বিএনপির সদস্য আকলিমা, ফেনী জেলা মহিলাদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহেনা আক্তার সাথী, সোনাগাজী মহিলাদলের সাধারন সম্পাদক ফারহানা ইয়াসমিন শিল্পী, পৌর মহিলাদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মনিহার বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here