ফেনী প্রতিনিধি: ফেনী শুভপুর ব্রিজ থেকে ৪৫ বোতল ভারতীয় হুইস্কি, ৯০ পিস ইয়াবা, ভারতীয় গাঁজা ৯ পুরিয়া, চাপাটি (৭ ইঞ্চি ফল ৫ ইঞ্চি হাতল) ১ টি এবং ডিসকভার মোটরসাইকেলসহ মোঃ মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি-৪।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সাড়ে বারটার দিকে তাকে আটক করে।
আটককৃত মোঃ মাসুদুর রহমান (৪৫), পিতা-মৃত হাজী ওয়াদু রহমান, গ্রাম-পশ্চিম অলিনগর, ডাকঘর-করেরহাট, থানা-জোড়ালগঞ্জ, জেলা-চট্রগ্রাম।
বিজিবি-৪ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আব্দুর রহিম, এএসসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চম্পকনগর বিওপ’র হাবিলদার মোঃ নুরুল আমীন শুভপুর নামক এলাকা ব্রিজ হতে ভারতীয় হুইস্কি ৪৫ বোতল, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৯০ পিছ, ভারতীয় গাঁজা ৯ পুরিয়া, চাপাটি (৭ ইঞ্চি ফল ৫ ইঞ্চি হাতল) ০১ টি এবং ডিসকভার মোটরসাইকেল ০১ টিসহ মোঃ মাসুদুর রহমান (৪৫) আটক করতে সক্ষম হয়।
আটককৃত মালামালের সিজার মূল্য-১,৮৪,৭০০/- টাকা। ধৃত আসামীদেরকে ছাগলনাইয়া মডেল থানায় সোপার্দ করার কার্যক্রম প্রক্রিয়াধী রয়েছে । এছাড়াও আটককৃত আসামী চিহ্নিত একটি মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও ছাগলনাইয়া থানায় ১ টি মাদ্রকদ্রব্যের মামলা রয়েছে।








