ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলাধীন পাঁচগাছিয়া ইউনিয়নের জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসায় স্বেচ্ছাসেবী সংগঠন “অভিযাত্রিক ব্লাড ব্যাংক ” এর উদ্যোগে হাফেজদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।
শনিবার(১১ই সেপ্টেম্বর) দুপুরে উক্ত অনুষ্ঠানে অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুর রহমান ফরহাদ এর সভাপতিত্বে, অভিযাত্রিক ব্লাড ব্যাংক ফেনী জেলার পরিচালক খাজা মাইন উদ্দিন রাকিব সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সমাচারের নির্বাহী সম্পাদক আমজাদুর রহমান রুবেল, ফেনীর টাইমস.কমের সম্পাদক জাহিদুল আলম রাজু, সি প্লাস টিভির ফেনী জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আকাশ,ফেনী সমাচারের শহর প্রতিনিধি এনামুল হক বাদশা,ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী পেয়ার আহমেদ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুর রহমান ফরহাদ বক্তব্যে, অভিযাত্রিক ব্লাড ব্যাংকে ধন্যবাদ জানিয়ে বলেন এমন কাজ করাটা আসলে প্রশংসনীয় উনারা চাইলে এরুকুম দ্বীনী কাজ না করে অন্য কিছুও করতে পারতো কিন্তু তারা তা না করে দ্বীনের জন্য কিছু করার প্রচেস্টা করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অতিথি আমজাদুর রহমান রুবেল জানান এখন কার যুগে মানুষ এমন ইসলামীক দ্বীনের কাজ সবাই অভিযাত্রীক ব্লাড ব্যাংক যেটা করতেছে আসলে এটা প্রশংসনীয় কাজ।








