Site icon CPLUSBD.COM

ফেনীতে ১৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ আটক ২

ফেনীতে ১৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ আটক ২

ফেনী প্রতিনিধি: ফেনীর মহিপালে দুই মোটরসাইকেল আরোহীর প্যান্টের পকেট থেকে ৩ হাজার ৫শ ৮০পিস ইয়াবা উদ্ধার করেছে ফেনী র‌্যাব ৭। যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৯০ হাজার টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি (চট্ট মেট্টো—ল—১৫—৮৫৪৩) জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকালে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী গ্রামের ফিরোজ খানের ছেলে মো. সাজ্জাদ হোসেন চৌধুরী (২৭) ও একই এলাকার মো. বাবরের ছেলে মো. তানভিরুল ইসলাম (২৫)।

ফেনী র‌্যাব ৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের মহিপাল বায়তুশ শরফ আবাসিক এলাকা গেইট এর সামনে ঢাকামুখি লেইনে সন্দেহভাজন পরিবহনে তল্লাশী চালায় র‌্যাব সদস্যরা।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দিলে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে কুমিল্লাগামী একটি মোটরসাইকেলের দুই আরোহীকে গ্রেফতার করে।

তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৩ হাজার ৫শ ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফেনীস্থ র‌্যাব ৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধারকৃত ১৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেলসহ দুইপাচারকারীকে বৃহস্পতিবার সকালে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তাহারা সুকৌশলে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে আনয়ন করে ফেনী ও কুমিল্লার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে।