ফেনী প্রতিনিধি: দাগনভূঞা বসুরহাট রোড ৫নং ইয়াকুব পুর ইউনিয়নের এনায়েতভূঞা নামক স্থানে বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৬টার সময় ড্রিম লাইন বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
উক্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের প্রানহানী ঘটে এবং বাকি ৩ জনকে আহত অবস্থায় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে জানাযায়, নিহত একরাম হোসেনের(২৬) গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি দাগনভূঞা এলাকায় ইলিশ শুকটি বিক্রি করতেন।
নিহতের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।








