ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজী উপজেলায় পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্থান ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) মুহুরী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় এ সব গ্রামে প্লাবিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর অংশের একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে।
এতে ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই ভাঙন। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে বলে আশা স্থানীয়দের।








