Site icon CPLUSBD.COM

ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র এ্যাম্বুলেন্স চালকের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

ফেনী প্রতিনিধি: ফেনী জেলার ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র এ্যাম্বুলেন্স চালকের ইয়াবা সেবনের ছবি ভাইরাল হয়েছে।

পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেষপুষ্করনী গ্রামের আবু বক্কর ছিদ্দিকের প্রকাশ্যে মাদক সেবনের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্র জানায়, ছিদ্দিক একবার ৮১৫পিস ইয়াবা সহ পরশুরাম থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে ।