নিউজটি শেয়ার করুন

ফেনীর লালপোলে পাঞ্জাবির পকেটে মিলল ৯৪০ ইয়াবা

ফেনী প্রতিনিধি: ফেনীতে পাঞ্চাবির পকেট থেকে ৯৪০পিস ইয়াবাসহ মো. ইলিয়াছ (৩৭) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

আটক ইলিয়াছ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাছির পাড়া এলাকার সৈয়দ আহাম্মদের ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে র‌্যাব সদস্যদের দেখে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ইলিয়াছকে আটক করা হয়। পরে তার পাঞ্জাবির পকেট থেকে ৯৪০ ইয়াবা পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক চার লাখ ৭০ হাজার টাকা।

র‌্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ফেনীর বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here