ফেনী প্রতিনিধি: ফেনীর শর্শদি এলাকা থেকে বোরকা দিয়ে মোড়ানো ও হাত-পা বাঁধা এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(২৩সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের সুন্দরপুর গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ওই নারীর শরীরের মাংস খসে গেছে। এটি ৬ থেকে ৭ মাস আগের মনে হচ্ছে। মাথার চুল দেখে ধারণা করা হচ্ছে এটি নারীদেহ।’
পল্লীবিদ্যুতের লোকজন সোমবার বিকেলে গাছের ডালপালা কাটতে গিয়ে ঝোপের মধ্যে বোরকা মোড়া মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরো পড়তে পারেন:
চমেকের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে মাদার স্টিল শিপ ইয়ার্ডে দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত
৩ ছাত্রী নিখোঁজ: ৪ শিক্ষক আটক, মাদ্রাসা বন্ধ
জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
এবার অনশনে বসেছে বাংলাবাজার ঘাটের সাম্পান মাঝিরা

