Site icon CPLUSBD.COM

ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি

ফেনী প্রতিনিধি: বর্ষীয়ান রাজনীতিবিদ ফেনী জেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বি.কম আজ শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক প্রেস বিজ্ঞপ্তিতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

তাঁর নামাজে জানাজা আগামীকাল শনিবার সকাল ১১টায় ফেনী মিজান ময়দানে অনুষ্ঠিত হবে।