নিউজটি শেয়ার করুন

ফেরিওয়ালার আড়ালে ইয়াবা বিক্রয়, আটক ৩

প্রতীকী ছবি

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ফেরিওয়ালার আড়ালে ২ হাজার ৮শ ৮৫ পিস ইয়াবা বিক্রয় করার সময় মো. জসিম উদ্দিন (২২), মো. খাইরুল ইসলাম (২৫) এবং মো. হেলাল উদ্দিন (৩৫) নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ ডিসেম্বর) তাদের আটকের বিষয়টি জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে প্রথমে ফেরিওয়ালা জসিমকে ২০০০ পিস  ইয়াবাসহ আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যে পরে মো. খাইরুল ইসলাম (২৫) নামে তার আরও এক সহযোগীকে আটক করা হয়। অন্যদিকে ৮৮৫ পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৩৫) নামে আরও এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা মো. জসিম উদ্দিনের বাড়ি হবিগঞ্জ ও মো. খাইরুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং মো. হেলাল উদ্দিন সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনা হাজারিখিল এলাকার মো. মোজাফফর আহমদের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, জসিম এবং খাইরুল মূলত ইয়াবা ব্যবসায়ী। তার নির্দিষ্ট বিক্রেতা ও ক্রেতা রয়েছে আছে। সে বিক্রেতার কাছ থেকে কিনে তা ক্রেতার কাছে পৌঁছে দিত। প্রশাসনের চোখ এড়াতে লেইস ফিতা হকারের বেশ ধরত। আমাদের টিমের সন্দেহ হলে তাকে আটক করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর ৮৮৫ পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৩৫) নামে আরও এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।