Site icon CPLUSBD.COM

ফের আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেল যাত্রীর মৃত্যু, আহত চালক

গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: ফের নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোবারক হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাটোয়ারা এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মঞ্জু মিয়ার ছেলে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক মিজানুর রহমান।

খুলশী থানার এসআই নুরুল আমিন বলেন,  লালখান বাজার থেকে বহ্দ্দাহাটের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি ফ্লাইওভারের উপর উঠার পর পরই একটি বাস ধাক্কা দিলে মোরারক নামে এক ব্যক্তি গাড়ির পেছনের সীট থেকে ছিটকে পড়ে আইল্যান্ডের সঙ্গে মাথা থেঁতলে যায় । এসময় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।