২১তম জাতীয় সম্মেলনের পর ফের আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক হলেন চট্টগ্রামের সন্তান আমিনুল ইসলাম।
বিগত কমিটিতেও তিনি একই পদের দায়িত্বে ছিলেন।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে নতুন করে স্থান পাওয়া কেন্দ্রীয় নেতাদের নাম ঘোষণা করেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

