সিপ্লাস ডেস্ক: করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরও বাড়ানো হয়েছে। ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান এ বছর আর খুলছে না।
শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের করোনা মহামারির কারণে এই ছুটির মেয়াদ ফের বাড়ানো হয়েছে বলে জানান।
করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। এরপর দফায় দফায় এই ছুটি বাড়ানো হয়, যা এখন পুরো বছরই পার করতে যাচ্ছে







