নিউজটি শেয়ার করুন

ফের দুই দিনের রিমান্ডে পরীমণি

সিপ্লাস ডেস্ক: চিত্রনায়িকা পরীমণির আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার(১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত পরীমনির রিমান্ড মঞ্জুর করেন।

চারদিনের রিমান্ড শেষে এ দিন আদালতে পরীমণিকে হাজির করে ফের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও এই মামলায় রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য গত ৪ আগস্ট পরীমণিকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর মাদক মামলা করা হয় তার বিরুদ্ধে । গ্রেফতারের পর তাকে চারদিনের রিমান্ডে নেয়া হয়েছিল।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here