সিপ্লাস ডেস্ক: দেশের জনপ্রিয় সংগিত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বিয়ে করতে যাচ্ছেন। দ্রুতই তিনি বিয়ে করবেন বলে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে ফেইসবুকে এক স্ট্যাটাসে ন্যান্সি লিখেন, সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা-ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়ায় শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি, বিচ্ছেদ কখনো মধুরও হয়।
এ ব্যাপারে ন্যান্সি সাংবাদিকদের বলেন, ঘটনা সত্যি । এখানে লুকোচুরির কিছু নেই। জায়েদ ও আমার মিউচুয়ালি বিচ্ছেদ হয়ে গেছে। যদিও ঘটা করে দিন তারিখ ঘোষণা দেয়ার কিছু নাই।
এদিকে আবার নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ন্যান্সি। খুব দ্রুতই বিয়ের পিড়িতে বসছেন তিনি।
এ বিষয়ে ন্যান্সি বলেন, জীবন থেমে থাকেনা। নতুন জীবন শুরু করবো, এটা ফাইনাল। তবে দিন তারিখ পরে জানাবো। তবে অনুষ্ঠান করলে অবশ্যই দাওয়াত পাবেন। এমনিতেও আমার কখনো বউ সাজা হয়নি। হাতে মেহেদি লাগাইনি। এটা আমার একটা অপূর্ণ শখও বলতে পারেন। আমি চাই এবার আনুষ্ঠানিকভাবে শুভ কাজটা সারতে।








