Site icon CPLUSBD.COM

ফের রিমান্ডে হেফাজতের সহ-দফতর সম্পাদক ইহতেশাম

সিপ্লাস ডেস্ক: চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহ-দফতর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক সাখীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ রিমান্ডের এই আদেশ দেন।

২০১৩ সালে হেফাজতের সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় পল্টন থানার দায়ের করা মামলায় গত ২৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সেই রিমান্ড শেষে বুধবার এহতেশামকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

গত ২২ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে এহতেশামকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।