সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।
সোমবার (২১ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়াই মারমা, নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলি তোফাজ্জেল হোসেন, হাজী এম এ কালাম সরকারি কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম, দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ প্রমূখ।
এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উপস্থাপন করে তা নিরসনের লক্ষ্যে আলোচনা করেন।








