নিউজটি শেয়ার করুন

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৮০ লাখ

তালেবানদের সব পোস্ট সরিয়ে দিচ্ছে ফেসবুক

সিপ্লাস ডেস্ক: দেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৮০ লাখ। এ নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম।

সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ফেসবুক কর্তৃপক্ষ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মধ্যে বিনিয়োগ সংক্রান্ত উচ্চ পর্যায়ের ভার্চ্যুয়াল বৈঠক হয়েছে। বৈঠকে উল্লিখিত তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন এবং বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার বক্তব্য রাখেন।

এ সময় ফেসবুকের সিঙ্গাপুর আঞ্চলিক কার্যালয় থেকে বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি সাবনাজ রশিদ দিয়া, হেড অব কানেকটিভি টম সি, ভার্গিস ও কানেকটিভিটি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাহানি ইকবাল ফেসবুকের প্রতিনিধিত্ব করেন।

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here