Site icon CPLUSBD.COM

ফেসবুক লাইভে এসেও শেষ রক্ষা হল না পরীমনির: ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সিপ্লাস ডেস্ক: আটককের আগে ফেসবুক লাইভে এসেও শেষ রক্ষা হল না পরীমনির। অবশেষে বনানী থানায় দায়ের করা মাদক মামলায় পরীমণিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার সহযোগী দীপুরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, বনানী থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চাওয়ার পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন।