Site icon CPLUSBD.COM

ফোনালাপ ফাঁস বন্ধের নির্দেশনা: রিটের ২ সপ্তাহ সময় দিল হাইকোর্ট

আদালত প্রতিবেদক: ব্যক্তিগত ফোনালাপ ফাঁস বন্ধের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট নিয়ে অধিকতর শুনানির জন্য রাস্ট্রপক্ষে আবেদনের প্রেক্ষিতে ২ সপ্তাহ সময় দিয়ে নতুন আদেশ জারী করেছেন হাইকোর্ট।

সোমবার (১৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাস্ট্রপক্ষের আবেদনের ২ সপ্তাহ সময় দিয়ে এই আদেশ দেন আদালত।

এর আগে ১৪ আগস্ট শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকা মতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট মামলাটি অধিকতর শুনানীর জন্য আগামী ১৬ আগস্টের (সোমবার) কার্যতালিকায় ৪৪ নম্বর ক্রমিকে পরবতী আদেশের জন্য রাখা হয়েছিল। এর আগে গত ১০ আগস্ট ব্যক্তিগত ফোনালাপ ফাঁস বন্ধের নির্দেশনা চেয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়েছিল।

এ রিট সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেছিলেন। ঐ ১০ জন আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট রেজওয়ানা ফেরদৌস, উত্তম কুমার বণিক, শাহ নাভিলা কাশফী, ফরহাদ আহমেদ সিদ্দীকী, মোহাম্মদ নওয়াব আলী, মোহাম্মদ ইবরাহিম খলিল, মুস্তাফিজুর রহমান, জি এম মুজাহিদুর রহমান (মুন্না), ইমরুল কায়েস ও একরামুল কবির আর রিটে বিবাদী করা হলেন, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)। 

গত ২২ জানুয়ারি ফোনে আড়িপাতা বন্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের বরাবরে লিগ্যাল নোটিশ জারী সুপ্রিম কোর্টের এই ১০ আইনজীবী।

পরবর্তীতে যথাযথ কতপক্ষ এই ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন না করায় এই রিট দায়ের করা হয়ছে বলে জানা গেছে।