Site icon CPLUSBD.COM

ফ্রান্সে ব্যাঙ্গচিত্র প্রদর্শণ করার প্রতিবাদে খুটাখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কক্সবাজার প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গচিত্র প্রদর্শণ করার প্রতিবাদে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সর্বস্তরের ধর্মপ্রাণ তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর (শুক্রবার) আছরের নামাজের পরে ইউনিয়নের শত শত ধর্মপ্রাণ মুসল্লী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।

এ সময় বিভিন্ন গ্রামের খন্ড খন্ড মিছিল খুটাখালী বাজার থেকে বের হয়ে বাস ষ্টেশন ও মহাসড়ক ঘুরে কিশলয় স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবদুর রহমান, তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ ওমর হামজা, বিভিন্ন মসজিদের খতিব, ইমাম,ওলামায়ে কেরামসহ তাওহীদি জনতা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। নবীজির অবমাননা মুসলমানগণ কিছুতেই বরদাশত করবেন না। ফ্রান্স সরকারের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্স কে বয়কট সহ দেশটির সকল প্রকার পণ্য বর্জন করার জন্য দাবী জানান।

সমাবেশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং সেখানকার পত্রিকা শার্লী এবদো কর্তৃক বিশ্বনবী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস এবং রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।