ফ্রেন্ডস সার্কেল চিটাগাং চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে নগরীতে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এনায়েত বাজার মহিলা কলেজে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা জননেতা জামশেদুল আলম চৌধুরী।
বিশেষ অতিতি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ’র ভি.পি আবু তাহের ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-সম্পাদক আব্দুল আহাদ।
মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে হারুনুর রশিদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোঃ আরফাত হোসাইন, সোয়াইব শাহারিয়ার, মোঃ আরাফাত,ইমতিয়াজ হোসাইন হেলাল,আব্দুল মোনাফ,মোঃ আব্দুল্লাহ,মিনহাজুল আবেদীন মিনহাজ, মোঃ জুয়েল, মোঃ রিসাতসহ প্রমুখ।








