নিউজটি শেয়ার করুন

ফ্লাইওভারে ‘ছিনতাই-ডাকাতি’তে জড়িত ৭ জনকে দামপাড়া থেকে গ্রেফতার

ফ্লাইওভারে ‘ছিনতাই-ডাকাতি’তে জড়িত ৭ জনকে দামপাড়া থেকে গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর দামপাড়া থেকে ধারালো ছোরা ও আগ্নেয়াস্ত্রসহ সাত যুবককে গ্রেফতার করেছে পুলিশ, যারা ফ্লাইওভারকেন্দ্রিক ছিনতাই ও ডাকাতি করতেন বলে দাবি পুলিশের।

শুক্রবার গভীর রাতে নগরীর কোতোয়ালী থানার জমিয়াতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন মাঠের পরিত্যক্ত ঘর থেকে ছয় জন ও দামপাড়া মসজিদ গলি থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাত জন হলেন- মো. হৃদয় হোসেন (১৯), শহীদুল ইসলাম মনা (২২), চাঁন মিয়া (২১), মো. হাসান (১৯), মো. আরিফ (১৯), মো. আনিছ (১৯) ও মো. মহসিন উদ্দিন ওরফে টুকু (৩০)।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গ্রেফতার হওয়া আসামিরা মুরাদপুর-লালখান বাজার ও বহদ্দারহাট-মুরাদপুর ফ্লাইওভারে গার্ডারে অবস্থান করতেন। সুযোগ বুঝে ফ্লাইওভার দিয়ে যাওয়া আসা করা বিভিন্ন যানবাহনের যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও মালামাল ছিনিয়ে নিত।গ্রেফতার হওয়ারা ফ্লাইওভারে এমনভাবে অবস্থান করেন, পুলিশের কোনো গাড়ি উঠতে দেখলেই পাইপ বেয়ে নিচে নেমে লুকিয়ে পড়ত।

তিনি জানান, শুক্রবার রাতে পুলিশের কাছে খবর আসে ফ্লাইওভারের লালখান বাজার অংশে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন মাঠের পরিত্যক্ত ঘরে কিছু যুবক অবস্থান করছে। সে তথ্যে রাতে সেখানে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করা হয়।

তাদের অবস্থান থেকে পাঁচটি ছুরি, দেশে তৈরি এলজি, লোহার তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে চকবাজার থানার দামপাড়া মসজিদ গলি থেকে টুকুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে চকবাজার ও কোতোয়ালী থানায় আগেও মামলা আছে বলে জানান ওসি নেজাম উদ্দিন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here