সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
চকবাজার থানার শিল্পকলা একাডেমিস্থ এমএম আলী সড়কের হাজি ফয়েজ আহম্মদ মঞ্জিল থেকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় ঐ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় আটকে রাখা ৫ তরুণীকে ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইব্রাহিম খলিল (২৫), ইসমাইল হোসেন হৃদয় (১৮), নয়ন ধর (২৪), নিখিল চন্দ্র (৩৫) ও রাজিয়া (২৫)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান জানান, হাজি ফয়েজ আহম্মদ মঞ্জিলে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারীদের আটকিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে আসছিল। পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় ঐ বাসা থেকে উদ্ধার করা হয় আটকে রাখা ৫ জন তরুণীকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।








