নিউজটি শেয়ার করুন

বখশিস দিয়ে হোটেল বয়কে বলৎকার, অভিযুক্ত আটক

সিপ্লাস প্রতিবেদক:  নগরীর সদরঘাট এলাকায় বখশিস দিয়ে এক শিশুকে বলৎকারের চেষ্টাকালে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে সদরঘাট থানায় মামলা দায়ের করেন।

রবিবার ( ২০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে সদরঘাট থানায় একটি মামলা দায়ের করেন ।

আদালতের মামলা সুত্রে জানা যায়, কদমতলীস্থ মমতা হোটেলে গ্লাস বয় হিসেবে প্রতিদিন বিকাল ৩টায় যায় আবার রাত ১২টার সময় বাসায় ফিরে আসে। এমন অবস্থায় (শনিবার ২০ ডিসেম্বর রাত ১২টা ১০মিনিটে) বাসায় আসার সময় শিশু শামীম (১১)কে অভিযুক্ত মো: লেদু (৪০) নামে এক ব্যক্তি নগরীর সদরঘাট থানাধীন শুভপুর মোড়স্থ পলাশী মার্কেটের পশ্চিম পাশে চিপা গলিতে  নিয়ে হাত ও মুখ চেপে ধরে জোর পূর্বক বলৎকার করার সময় শিশুর শোর চিৎকারে আশেপাশের লোকজন এসে হাতেনাতে বলৎকারকারী লেদুকে আটক করে। এরপর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে ধৃত লেদুকে আটক করে থানায় নিয়ে আসে।

ধৃত লেদু আনোয়ারা উপজেলার চৌমহনী গুরা পঙ্কক খলিল সওদাগরের বাড়ীর মৃত রাজা মিয়ার ছেলে। তিনি বর্তমানে সদরঘাটের পশ্চিম মাদারবাড়ীর শুভপুর বাসস্টেশনের হোটেল বিরতির পঞ্চম তলায় ৩৮ নং রুমে থাকেন।

ভুক্তভোগি শিশুর মা কুলসুমা বেগম সিপ্লাসকে জানান, আমার ছেলে মমতা হোটেলে গ্লাস বয়ের কাজ করে। তখন কাজ করার সময় অভিযুক্ত বলৎকারকারী লেদু নামের ব্যক্তিটি হোটেলে খাওয়া দাওয়া শেষে আমার ছেলেকে ১০ টাকা বখশিস দেয়। তারপর কখন বাসায় আসা যাওয়া করে তা জেনে নেন। শিশু তো তেমন কিছু বুঝেনি। সেদিন রাত ১২টা ১০ মিনিটের সময় বাসায় আসার পথে ধৃত ব্যক্তি আমার ছেলেকে ফুসলিয়ে নিয়ে জোর পুর্বক ধর্ষণ (বলৎকার) করে।

সদরঘাট থানার ওসি মো: সাখাওয়াৎ হোসেন সিপ্লাসকে বলেন, সদরঘাট থানাধীন শুভপুর মোড়স্থ পলাশী মার্কেটের পশ্চিম পাশে চিপা গলিতে শামীম(১১) নামে এক শিশুকে বলৎকারের চেষ্টা করার সময় অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।