বখাটের হয়রানীতে অতিষ্ঠ হয়ে বিষপান করা কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শামীমা আক্তার (১৮) এর আত্মহত্যায় প্ররোচনা দানকারী রানাকে অভিযুক্ত করে তার কঠোর শাস্তির দাবিতে আবারও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বখাটের হয়রানিতে আর কোন কলেজছাত্রীকে যেনো আত্মহত্যার পথে হাটতে না হয় এবং শামীমার মৃত্যুর পিছনে খলনায়কের ভূমিকা রাখা রানার বিরোদ্ধে আইনানুক সর্বচ্চ শাস্তির দাবি জানিয়েছে এলাকায় দ্বিতীয়বারের মতো বিক্ষোভ করেছে মো. সিরাজুল ইসলাম, আব্দুল জাব্বার, মো. এমদাদুল হক মিলন, আফজাল হোসেন, মো. মহিউদ্দিন, সাইফুল ইসলাম সহ আরও অনেকে।
এদিকে বাঙ্গালহালিয়ার ডাক বাংলা পাড়ার শহিদের ছেলে রানার বিরোদ্ধে শামীমা আক্তারের বাবা মো. সাহেব আলী বাদী হয়ে মঙ্গলবার চন্দ্রঘোনা থানায় ৩০৬ প্যানাল কোডে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। স
ম্পূর্ণ ঘটনার পূর্ণ তদন্ত করে অপরাধীর শাস্তি দাবি জানিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বলেন, বখাটে কর্তৃক কলেজ ছাত্রীদের উত্তক্ত করার ঘটনা যে সমাজে ঘটে সেখানে আর বসবাসের উপযুক্ত থাকেনা। এলাকার বখাটে ও দুষ্ট কুচক্রীর যেনো শিক্ষার্থীদের কোন ক্ষতি করতে না পারে এই বিষয়ে সকলকে চোখ কান খোলা রাখতে হবে। কলেজের সকল শিক্ষার্থীদের আরও সচেতন হবার আহ্বান জানান তিনি।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশ্রাফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বখাটে রানার বিরোদ্ধে শামীমার বাবা আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করেন। মামলার পর আমরা বখাটে রানাকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। তার বিরোদ্ধে আনা সকল অভিযোগের তথ্য প্রমাণ সংগ্রহ করা সহ তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। শামীমার আত্মহত্যা প্রসঙ্গে কোন প্রতিক্রিয়া দেখাতে রাজি নয় বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা।
তিনি বলেন, যেউ যদি অপরাধ করে তবে তার শাস্তি অবশ্যই হবে। আমরাও চাই দোষীরা সর্বচ্চ সাজা পাক। কলেজ জীবনে শামীমা অত্যান্ত শান্তশিষ্ঠ ও ভদ্র মন্তব্য করে বাঙ্গালহালিয়া কলেজের অর্থনীতি ও সংস্কৃতি প্রভাষক মিজানুর রহমান চৌধুরী বলেন, শামীমার সঙ্গে যা হয়েছে তা কোন ভাবেই কাম্য নয়। বর্তমান সময়ে কোন অপরাধীকেই সরকার ছেড়ে কথা বলেনা। আশাকরি এই ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই ঘটনার বিচার সঠিক বিচার পাবে তার পরিবার।
উল্লেখ্য, রানা কিছু নোংরা ছবিকে এডিট করে শামীমার প্রবাসী হবু স্বামী বাগেরহাটের মোড়েলগঞ্জের মো. নেসারকে প্রেরণ করে তাকে বিয়ে না করতে হুমকি প্রদান করলে মুঠোফোনে সে বিয়ে ভেঙে দেওয়ায় আত্মহত্যা করে সে এমন অভিযোগ করেছে তার বাবা। এর আগে গত সোমবার শামীমার আত্মহত্যায় প্ররোচনা দানকারী বাঙ্গালহালিয়ার ডাক বাংলা পাড়ার শহিদের ছেলে মটোর সাইকেল বখাটে রানার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের ছাত্রছাত্রীরা।

