Site icon CPLUSBD.COM

বগি লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিপ্লাস ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেল স্টেশন এলাকায় তেলবাহি ট্রেনের বেশ কয়েকটি বগি লাইচ্যুত হয়ে পড়েছে। এতে সিলেট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট-আখাউড়া রেল সেকশনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারি স্টেশন মাষ্টার মুশফিক হোসেন বিষয়টি নিশ্চিত করে  জানান, ট্রেনটি আখাউড়া থেকে সিলেট যাওয়ার পথে শাহজিবাজার রেল স্টেশনে প্রবেশের আগে আউটারে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।