নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলায় ধর্মের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের স্থান হবে না- সাংসদ ফজলে করিম চৌধুরী

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলায় ধর্মের নামে জঙ্গিবাদ
আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী।

রাউজান প্রতিনিধি: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলায় ধর্মের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের স্থান হবে না। ধর্মের নামে, তরিক্বতের নামে যারা দেশে জঙ্গিবাদের উত্থান ঘটাতে চাই তাদের আমরা শক্তহাতে প্রতিরোধ করব। জঙ্গিবাদ ও মাদকের আগ্রাসন রোধে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মসজিদের ইমামদের বিশেষ ভুমিকা রাখতে হবে।

গত ১ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১ টায় রাউজান উপজেলা সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন রাউজান উপজেলার আয়োজনে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাসক্তি প্রতিরােধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল্ হারুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ।

ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার খোরশেদুল আলমের সঞ্চালনায় সভায় দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here