Site icon CPLUSBD.COM

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শামসুল আলম চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা মরহুম শামসুল আলম চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ ১৪ অক্টোবর । তাঁর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে পারিবারিক ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দিনব্যাপী কর্মসূচির সমূহের মধ্যে রয়েছে নগরীর ঈদগাঁহ মধ্যম রামপুর বাড়িতে ও স্থানীয় মসজিদ ও এতিমখানায় খতমে কোরআন, এতিমদের মাঝে খাবার বিতরণ, সকাল ১০টায় চাঁন্দগাওস্থ গোলাম আলী নাজির বাড়ী পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত ।

এতে সকলকে উপস্থিত থাকার জন্য মরহুম শামসুল আলম চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তাঁর দুই পুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক, সাবেক ছাত্রনেতা নওশাদ মাহমুদ চৌধুরী রানা ও কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।