আনোয়ারা প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, আনোয়ারা পারকি সৈকত হবে বিশ্বমানের বিনোদনকেন্দ্র। এই লক্ষ্যে কাজ করছে পর্যটন কর্পোরেশন।
বঙ্গবন্ধু পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন। এটি পর্যটন কর্পোরেশনের একটি প্রকল্প। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর এই সময়ে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে এ এলাকার সার্বিক উন্নয়ন ঘটবে। দেশী-বিদেশী পর্যটকরা এসে নিশ্চিন্তে ভ্রমন করতে পারবে। এই প্রকল্প বাস্তবায়নে কিছু প্রতিবন্ধকতা ছিল। সেটি দুর করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও ঠিকাদারকে নির্দেশনা দিয়েছি। আশাকরি নির্দারিত সময়ের মধ্যেই এই কমপ্লেক্সেও কাজ শেষ করা হবে।
বুধবার (১০ মার্চ) বিকালে আনোয়ারা পারকি সৈকতে নির্মানাধীন পর্যটন কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি জানতে পেরেছি পারকি সৈকতে একটি জাহাজ আটকে আছে। এরজন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে এটি সরানোর ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, পর্যটন কমপ্লেক্সের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, প্রকল্প পরিচালক মাহমুদ কবির, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, এ এস পি (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির, আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ ও কমপ্লেক্সের ঠিকাদার আখতারুজ্জামান রাসেল প্রমুখ।
উল্লেখ্য, পারকী সৈকত সংলগ্ন ১৩.৩৩ একর জায়গাজুড়ে প্রায় ৭৯ কোটি টাকা ব্যয়ে এই পর্যটন কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রামবাংলা এন্টারপ্রাইজ এই প্রকল্পটি বাস্তাবায়ন করছেন। এই কমপ্লেক্সে ১০ টি সিঙ্গেল কটেজ ও ৪ টি ডুপ্লেক্স কটেজ, ৪ তলা একটি মাল্টিপারপাস ভবন যাতে থাকবে লেক, অফিস, রেষ্টুরেন্ট, বার, কনভেনশন হল। এছাড়া ৩ তলা দুইটি সার্ভিস ব্লক নির্মাণ করা হবে। আগামী ২০২২ সালের জুলাই মাসে এই কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ করা হবে।








