প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচীর আওতায় আবুধাবির সামাজিক সংগঠন Abu Dhabi Kasrottar এর সহযোগিতায় শুক্রবার (১৩ মার্চ) স্হানীয় সময় বিকাল পাঁচ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। আবুধাবির মদীনা জায়েদ লুলু হাইপার মলের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন প্রবাসীরা। পূর্ব ঘোষিত এ রক্ত দান কর্মসূচীর আওতায় আমিরাতের বিভিন্ন জায়গার হতে সংগঠনের কর্মী সদস্যরা ছাড়াও বিভিন্ন পেশার দেশীয় প্রবাসীসহ ইন্ডিয়ান, পাকিস্তানিরাও এ রক্তদান কর্মসূচীতে অংশ গ্রহন করেন। এবং বিপুল সংখ্যক প্রবাসী স্বেচ্ছায় রক্ত দান করেন। বিপুল সংখ্যক প্রবাসীদের এমন স্বতঃস্ফূর্ত স্বেচ্ছায় রক্তদানে অংশ গ্রহণ এটাই প্রথম বলে দাবী করেন প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি বিশিষ্ট সংগঠক এস এম রফিকুল ইসলাম। স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীকে সফল করার জন্য প্রজন্ম বঙ্গবন্ধু আমিরাত কেন্দ্রীয় কমিটির সকল নেতা কর্মীকে এবং যারা রক্ত দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও আবুধাবির জায়েদ ভার্সিটির অধ্যাপক ডঃ রায়হান জামিল, উপদেষ্টা পরিষদের সদস্য আবুধাবিস্হ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন প্রমুখ।মাওলানা নুরুল আবচার তৈয়বী,মিসেস মাসুদা জামিল মোহাম্মদ জয়নাল আবেদীন, শীপক বড়ুয়াসহ অনেকে স্বেচ্ছায় রক্তদান করে নিজেদের নিজ নিজ অনুভূতির কথা ব্যক্ত করে বলেন, রক্তদান একটি মহৎ ও পূণ্যের কাজ। যে কোন সুস্হ ব্যক্তি প্রতি তিন মাস অন্তর অন্তর রক্ত দিতে পারেন।
মিসেস মাসুদা জামিল, তার মাতা পিতার দূর্ঘটনার সময় তাদের জন্য রক্তের প্রয়োজনে ঠিক সময়ে রক্ত না পাওয়াতে তাঁকে রক্ত দানে উদ্বুদ্ধ করেছে বলে জানান। তিনি মহিলাসহ সকলকে রক্তদানে উৎসাহিত করতে আর রক্ত দিতে সকলের প্রতি আহবান জানান। সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলাম স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে এবং Abu Dhabi Kasrottar এর সভাপতি মোহাম্মদ আলম পাড়ী, সাধারণ সম্পাদক তসলিম আরিকাড়ি, কোষাধ্যক্ষ গরীব নেওয়াজসহ সকল সদস্যদের ধন্যবাদ জানান। স্বেচ্ছায় রক্তদানের এ কর্মসূচী সফল করতে যারা বিশেষ ভুমিকা রেখেছেন তারা হলেন বেলায়েত হোসেন হিরু, এনামুল কবির, সমীরন বড়ুয়া, শীপক বড়ুয়া, শামীম আহসান, আবুল মনসুর, সেলিম উদ্দিন, এরশাদুল আলম, শেখ সেলিম, মোহাম্মদ হোসেন, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ।








