রাউজান প্রতিনিধি: বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হয়েছে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমরা করোনা মোকাবিলা করব। নিজে এবং নিজের পরিজনের বেঁচে থাকার সরকারের দিকনির্দেশনা মেনে চলতে হবে।
১৩ এপ্রিল (সোমবার) রাউজান উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনার প্রাদূর্ভাব মোকাবিলায় জনপ্রতিনিধি ও পরিবহন শ্রমিকদের নিয়ে আয়োজিত জরুরী সভায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার রাউজানের কোন মানুষ যাতে উপোস না থাকে সে ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলগণদের সতর্ক থাকতে হবে। এই সংকটময় মুহূর্তে আমাদের মিতব্যয়ী হতে হবে। প্রয়োজনে এক তরকারি দিয়ে ভাত খান। এই সংকট কতদিন থাকবে আল্লাহ ভাল জানেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সেনা কর্মকর্তা ৩ ইবি বেঙ্গল ক্যাপ্টেন মারুফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর আলম দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ, ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, সরোয়ার্দি সিকদার।
সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ উপজেলার প্রতিটি সড়কে চলাচলকৃত অটোরিকশা চালক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার প্রতিটি সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল হতে গাড়ি চলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সভায় সাংসদ ফজলে করিম চৌধুরী ব্যক্তিগত পক্ষ হতে ১৫ লক্ষ টাকা দিয়ে একটি ত্রাণ তহবিল গঠনে ঘোষণা দেন। সেই তহবিলে প্রত্যেক ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরগণ তাদের সম্মানি ভাতা প্রদানেরও ঘোষণা দেন।
উত্তর চট্টগ্রাম বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হয়েছে, শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবিলা করব- ফজলে...








