আনোয়ারা প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আনোয়ারা উপজেলা শাখা।
শনিবার (১৫আগষ্ট) সকালে উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা ও উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আবদুল মান্নান, সহকারী কমান্ডার বীর মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা যোগেশ চন্দ্র রায় মেমোরিয়াল ট্রাস্ট টেকনিক্যাল এন্ড বিএম কলেজ শাখার সভাপতি মোঃ শওকত, ৭নং আনোয়ারা সদর ইউনিয়ন শাখার সভাপতি রমি বিশ্বাস, ৯নং পরৈকোড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ৮নং চাতরী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম, ও ৫নং বরুমচড়া ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ আবদুল গফুর প্রমুখ।
শেষে ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন৷

