নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

আদালত প্রতিবেদক: জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার(১৫ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি।

নিশ্চিত করেন, সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান।

আরো জানা যায়, ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদনের পর সকাল ৮টা ১০ মিনিটে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট জাজেস কমিটি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক সুপ্রিম কোর্ট জাজেস কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান ননী, বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here