আনোয়ারা প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১৫ আগেষ্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ মালেকের নেতৃত্বে উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করেন। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নোয়াব আলী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এডভোকেট হরিপদ চক্রবর্তী, জাফর উদ্দীন চৌধুরী, যুগ্ম সম্পাদক ফজলুল করিম বাবুল, সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাব উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক ছাগীর আহমদ আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়াছিন হিরু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ ছৈয়দ, যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার সহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

