Site icon CPLUSBD.COM

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কক্সবাজারে যুবলীগের বিক্ষোভ

কক্সবাজার ব্যুরো: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কক্সবাজারে তৎক্ষনাৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মিছিলটি স্থানীয় ভোলা বাবুর পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার হয়ে পুরাতন এস আলম মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতুর সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর।

তিনি বলেন, ৭১ এর স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি জাতির পিতার ভাস্কর্য ভাংচুর করে এদেশকে আবারো পাকিস্তান বানানোর অশুভ স্বপ্ন দেখছে। তারা শুধু ভাস্কর্যে আঘাত করেনি, আঘাত করেছে এদেশের স্বাধীন স্বার্বভৌম মানচিত্র ও মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসীদের কলিজায়। কিছুদিন পরপর বিভিন্ন ইস্যু সৃষ্টির মাধ্যমে বিএনপি জামায়াতের মদদদাতা এই মৌলবাদী গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। জাতির জনকের একজন সৈনিকও বেঁচে থাকতে এদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেবোনা। যেকোনো মূল্যে তাদের সব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক ডালিম বড়ুয়া, জেলা যুবলীগ নেতা মীর্জা ওবায়েদ রুমেল, আমির হোসেন, শওকত আলী মানিক, দুলাল দাশ, যুবলীগ নেতা কুতুব উদ্দিন, দিদারুল ইসলাম রুবেল, জমির জামি, জাহাঙ্গীর আলম, এহসানুল হক, সাজ্জাদ পারভেজ নয়ন, রউফ নেওয়াজ ভুট্টু, রিগান আরফাত, আবদুস ছালাম ভেট্টু, হেলাল মাহমুদ, পাভেল দাশ, এনামুল কবির, পিএমখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল্লাহ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লাভলু, রেজাউল করিম নয়ন, আনসারুল করিম, নজরুল ইসলাম, এম আরাফাত, বাহাউদ্দীন বাহার, সাহাব উদ্দিন, সুরত আলম রওশন, সানি ইসলাম, তাজকিয়ান সাবু, সোহেল রানা, কফিল উদ্দিন, সালমান, হাবীব,আনিস, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এহসানুল হক মিলন, ইফতেখার হাসান টিটু প্রমূখ।