Site icon CPLUSBD.COM

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কর্ণফুলী ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার (৬ ডিসেম্বর) সকালে মইজ্জারটেক এলাকায় কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে চট্টগ্রাম- কক্সবাজার সড়ক মইজ্জারটেক এলাকা থেকে কর্ণফুলী কলেজ বাজার গিয়ে শেষ হয়।

সেখানে বক্তব্য দেন কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন ও যুগ্ন আহবায়ক সদস্যরা। মিছিল-পরবর্তী সমাবেশে কর্ণফুলী ছাত্রলীগের পক্ষ থেকে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান করা হয় এবং এই স্বাধীনতাবিরোধী অপশক্তি পাকিস্তানি দোসরদের কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেয়া হয়।

তারা আরো বলেন, জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবেনা। পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলে প্রতিহত করতে হবে। সে সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী ও নেতৃবৃন্দরা।