সিপ্লাস ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সুরঞ্জিত বড়ুয়া লাভু’র উদ্যোগে রাউজান হোয়ারাপড়ায় সুদর্শন মহাবিহার ও আগ্রসার মহা কমপ্লেক্সে বিশেষ প্রার্থনা ও অগ্রসার অনাথাশ্রমের কোমলমতি শিশুদের মাঝে দুপুরের আহার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের মহাসচিব ভান্তে সুমিত্তানন্দ থেরো, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম, রাউজান ১০নং উঁকিচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এম এ আব্বাস উদ্দিন আহাম্মেদ, বাংলাদেশ আওয়ামী লীগের এান ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য নাসির হায়দার চৌধুরী বাবুল, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী, রাউজান উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবু জাফর মোঃ রাসেদ, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খালেদ মোশাররফ রকেট, যুবলীগ নেতা মোঃ কায়সার, ছাত্রলীগ নেতা মোঃ রেজাউল করিম রিটন, সুজন বড়ুয়া, বিজন বড়ুয়াসহ আরও অনেকে।









