জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)।
চট্টগ্রামের জালালাবাদ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সংলগ্ন সাংবাদিক নগরীতে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী এ আয়োজন ছিল উৎসব মুখর।
অনুষ্ঠানের সূচনা হয় জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের উল্লেখযোগ্য অনুষঙ্গের মধ্যে ছিল আলোচনা সভা, খোয়াতিভাত, আকর্ষণীয় র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
খোয়াতিভাতের খাবার পরিবেশন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাটির সানকিতে।

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ও সিপ্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর অপু।

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদাক আলীউর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য রুবেল খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদাক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মুক্তিযোদ্ধা-সাংবাদিক পঙ্কজ দস্তিদার, মাখন লাল সরকার, শহীদুল আলম, শামসুল হুদা মিন্টুসহ চট্টগ্রাম রিপোটার্স ফোরামের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের কথা বলতে গিয়ে জীবনের বেশিরভাগ সময় কারাগারে কাটিয়েছেন। এ দেশের মানুষ যেন অন্ন, বস্ত্র, শিক্ষা ও উন্নত জীবন পায় এটাই ছিল তার স্বপ্ন। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের প্রত্যয়।
আবাসন বঞ্চিত সাংবাদিকদের মাথা গোজার ঠাই নিশ্চিত করাই চট্টগ্রাম রিপোটার্স ফোরাম নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।









