বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটি জেলার বাঘাইছড়ির পাহাড়ের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
রবিবার (১০ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মারিশ্যা জোন অফিসে ২৭ বিজিবি’র জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএইচসি, আর্টিলারী এসব শীতবস্ত্র বিতরণ করেন।
জোন সুত্রে বলা হয় পাহাড়ের এই অসহায় পরিবারগুলোর জীবন মান উন্নয়নে বিজিবি সব সময় ছায়ার মত পাশে থাকবে।
পরে উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জন মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন বিজিবি জোন কমান্ডার।








