নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধু ছাত্রপরিষদ আই আই ইউ সি শাখার ১ম বর্ষপুর্তি

বঙ্গবন্ধু ছাত্রপরিষদ আই আই ইউ সি শাখার ১ম বর্ষপুর্তি উপলক্ষে বুধবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু ছাত্রপরিষদের সভাপতি মফিজ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহেদ আলম তানভীরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তাগন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শে দেশ পরিচালনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিষয়ে আলোকপাত করেন৷

আলোচনা সভায় উপস্থিত ছিল আই আই ইউ সি ছাত্রলীগ নেতা উপস্থিত ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ আরমান হোসেন রনি, দোলন দাস, শাহাদাত হোসেন রাসেল, সালমান আলম সোহাম, মাইনুদ্দিন খান শিমুল, আরিফুল হক চৌধুরী, তাহসিনুর রহমান,বাপ্পি তালুকদার, ইয়াসির আরাফাত, সাজ্জাদুল ইসলাম তানভির, সৈয়দ শিহাব।

এ ছাড়াও উপস্থিত ছিল সীতাকুন্ড উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার হামিদ সহ ছাত্রলীগের ও ছাত্রপরিষদের নেতৃবৃন্দ।

কেক কাটার এবং র‍্যালীর মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হয়৷