সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের কাজে চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানিকে (সিসিসিসি) সার্ভিস-অপারেটর হিসেবে নিয়োগের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়নি।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাব নাকচ করেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন ।
জানা গেছে, বন্দরনগরী চট্টগ্রামে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণ করে কর্ণফুলী নদীর দুই তীরকে যুক্ত করতে ইতোমধেই চীনের সঙ্গে সরকার চুক্তি করেছে। দেশে প্রথমবারের মতো নদীর তলদেশে নয় হাজার কোটি টাকা ব্যয়ে এই ‘টানেল’ নির্মাণের কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)। প্রস্তাব উঠলেও ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব দেয়া হলো না এ প্রতিষ্ঠানকে। এর জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নির্মাণ কাজে সিসিসিকে সার্ভিস-অপারেটর নিয়োগের প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়নি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবটি ফিরিয়ে দেয়া প্রসঙ্গে বলেন, কিছু ব্যত্যয় ও মিসিং লিংক আছে। এগুলো প্রতিপালন করে আসলেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আরো পড়তে পারেন:
- চন্দনাইশে ইয়াবাসহ গ্রেফতার ৩
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- প্রতিষ্ঠার ২০ বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
- ‘এ সরকারকে ক্ষমতায় রেখে ফেরেশতা দিয়েও সুষ্ঠু নির্বাচন হবে না’
- পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- পরীমনিকে দফায় দফায় রিমান্ড: দুই বিচারকের ক্ষমা প্রার্থনা








