আবুধাবী প্রতিনিধি: বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির ঊদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবারন (১৯ আগস্ট) বাদে এশা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন তালুকদারের পরিচালনায় আবুধাবীর আল ইব্রাহিমী হোটেলের বলরুমে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই সভাপতি মোয়াজ্জেম হোসেন, দুতাবাসের মিশন উপ প্রধান মিজানুর রহমান, লেবার কাউন্সিলার আব্দুল আলিম মিয়া, প্রথম সচিব লুৎফুন নাহার নাজিম, দূতাবাস সচীব (ভিসা ও পাসপোট) সাইফুল ইসলাম তৃতীয় সচিব এস এম মাজহারুল ইসলাম, জনতা ব্যাংক আমিরাতের সিইও আমিনুল হাসান ,আবুধাবী বাংলাদেশ স্কুলের সাবেক অধ্যক্ষ মীর আনিসুল হাসান, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আলহাজ্ব কামাল চৌধুরী প্রমুখ।
অনুষ্টানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন সহসভাপতি শওকত আকবর, যুগ্ন সম্পাদক মঈন ঊদ্দিন, মনিরুল ইসলাম, জাহাগীর কবির বাপ্পী, গোলাম কাদের ইফতি, স্বজল চৌধুরী, মঈনউদ্দিন সিদ্দিকী, প্রিয়াংকা খন্দকার, রফিকুল হক,জাকির হেসেন জসিম,মাহাবুব খন্দকার , আজিম সিকদার, শেখ রহুল আমিন, নাছির উদ্দিন প্রমুখ।
অনুষ্টানে মান্যবর রাস্ট্রদূত বলেন, দেশ উন্নয়নে বঙ্গবন্ধুর গাইড লাইন ধরে জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে সকলকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তিনি দেশে আটকে পড়া আমিরাত প্রবাসীদের আমিরাতে নিয়ে ব্যাপারে যথাযথ কতৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছেন বলে জানান।
পরিশেষে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টে শহীদ সকলের আত্মার মাগফেরাত করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ দুতাবাস আবুধাবীর মিশন উপ প্রধান মিজানুর রহমান।

