বঙ্গবন্ধু ফুটবল প্রতিযোগিতায় রাঙ্গামাটি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালক দলে রাঙ্গামাটি পৌরসভা, ও রানার্স আপ রাজস্থলী উপজেলা। ফুটবল প্রতিযোগিতায় রাঙ্গামাটি জেলা পর্যায়ে বালক দল হিসেবে রাঙ্গামাটি পৌরসভা ও রাজস্থলী উপজেলা’র মধ্যকার ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে রাঙ্গামাটি চিংহ্লা মং মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে রাঙ্গামাটি পৌরসভা দল চ্যাম্পিয়ন ও রাজস্থলী উপজেলা রানার্স আপ হয়। রাঙ্গামাটি পৌরসভা দল রাজস্থলী উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী ও রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ।
অতিরিক্ত জেলা প্রশাসক একে এম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক আইটি শারমিন আলম, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান, কাউখালী উপজেলা চেয়ারম্যান সামসুদ্দোহা,রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীর উত্তম তঞ্চঙ্গ্যা, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান,রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।








