নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধু বাচিক বিদ্যালয়ের উদ্বোধন উপলক্ষে মুনমুন মুখার্জীর আবৃত্তি সন্ধ্যা ২৪ অক্টোবর

বঙ্গবন্ধু বাচিক বিদ্যালয়ের উদ্বোধন উপলক্ষে দুই বাংলার জনপ্রিয় বাচিক শিল্পী মুনমুন মুখার্জীর একক আবৃত্তি অনুষ্ঠানের  আয়োজন করেছে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা চট্টগ্রাম মহানগর।

‘প্রণতি গ্রহণ করো’ শিরোনামে উক্ত আয়োজন আগামী ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টায় রেডিসন ব্লু চিটাগাং বে-ভিউ’র মেজবান হলে অনু্িষ্ঠত হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আগামী ২২ অক্টোবরের মধ্যে আবৃত্তি-প্রেমীদের নিবন্ধন করতে হবে।

এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে  আবৃত্তি করবেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ।

এছাড়া ২৫ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টায় বঙ্গবন্ধু বাচিক বিদ্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আবৃত্তি কর্মশালায় ক্লাস নেবেন আবৃত্তি শিল্পী মুনমুন মুখার্জী।

আবৃত্তি অনুষ্ঠান উপভোগ করতে ও কর্মশালায় অংশ নিতে নিবন্ধনের জন্য আগ্রহীরা ০১৭১৮৪৪৬৩৪৪ ও ০১৯১৪০০২২৫৬ – এ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।