সিপ্লাস প্রতিবেদক: স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ র ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল,আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব মফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব আবু জাফর চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে তরুণ প্রজম্মকে বঙ্গবন্ধুর দীর্ঘ বর্নাট্য রাজনৈতিক জীবন ও আদর্শে উজ্জীবিত হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা,দারিদ্র্যমুক্ত,উন্নত সোনার বাংলাদেশ বিনির্মাণে এক সাথে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি,যুগ্ম-সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক,সম্পাদক,উপ-সম্পাদক,সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগের আওতাধীন অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংবাদটি নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের -উপ-দপ্তর সম্পাদক-মুমিনুল ইসলাম ইমন।।।








