সিপ্লাস ডেস্ক: সংগঠক ও শিক্ষা উদ্যোক্তা মঈনুদ্দীন কাদের লাভলু কে সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মাসুদ পারভেজ কে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম উত্তর জেলা শাখা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সভাপতি ও বাংলাদেশ চলচিত্র সাংবাদিক সমিতির সভাপতি নাট্যজন ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান এ কমিটির অনুমোদন দেন।
সম্প্রতি এক পত্রের মাধ্যমে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। এতে আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়া এবং সংগঠনের গতিশীলতা বৃদ্ধিকল্পে সকল উপজেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি দ্রুত গঠনের মাধ্যমে সংগঠন কে গতিশীল করার নির্দেশ প্রদান করা হয়।
মঈনুদ্দীন কাদের লাভলু এবং মোহাম্মদ মাসুদ পারভেজকে দায়িত্ব দেওয়ায় তারা সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান এবং বৃহত্তর চট্টগ্রাম এর দায়িত্ব প্রাপ্ত যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আমিনুল হক বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা অর্পিত দায়িত্ব পালনে আস্হার সাথে কাজ চালিয়ে যাবার অঙ্গীকার করেন।








