নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন

সিপ্লাস ডেস্ক: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসে গভীর শ্রদ্ধার সাথে জেলা শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিনুল হক বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন এবং নেতৃবৃন্দের মধ্যে আসাদুজ্জামান খান,ডাক্তার হোসাইন আহম্মেদ, মোহাম্মদ আবু সিদ্দিক, সাজ্জাদ নাহমুদ রাসেল, নুরুজ্জামান জামান, মুবিনুল হক, তাওহিদুল কবিরসহ প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে নৃশংস ভাবে হত্যার মাধ্যমে ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার অপচেষ্টা করেছিলো হায়েনারা। কিন্ত তারা বুঝতে পারেনি বাঙালি বঙ্গবন্ধুর নাম তাদের হৃদয়ে ধারন করেছে। আজ তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে এক সমিহ জাগানিয়া নাম। উন্নত বিশ্বের রাষ্টপ্রধানরা বাংলাদেশকে উদীয়মান শক্তি হিসাবে বর্ণনা করছেন তাদের বক্তব্যে। তবে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, ষড়যন্ত্রে কারীরা সক্রিয়, বাংলার মানুষকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ব থেকে এগিয়ে যেতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here