সিপ্লাস প্রতিবেদক: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম দক্ষিণ জেলার জাতীয় শোক দিবসের আলোচনা সভা শনিবার বিকাল ৫টায় আন্দরকিল্লাস্থ দক্ষিণ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক আমিনুল নিজামী রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান।
সভায় তিনি বলেন ৭৫ পরবর্তী আওয়ামীলীগের দুঃসময়ে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবীতে আন্দোলন সংগঠিত করার জন্য সাংস্কৃতিক কর্মীদের নিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হয়। সংগঠনটিতে প্রকৃত আদর্শবান বঙ্গবন্ধু প্রেমিকদের নিয়ে সংগঠনটি গড়ে তোলার আহবান জানান।
সভায় প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু।
সভায় তিনি বলেন, শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর স্বপ্ন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গড়তে সকলে একযোগে কাজ করুন।
সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু জাফর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজিবিলীগের যুগ্ম আহবায়ক শুরেষ দাশ,আ’লীগ নেতা অ্যাডভোকেট হোসাইন রানা, কামাল উদ্দিন,সাইফুল ইসলাম শাহিন, এম ডি এইচ রাজু,সৈকত সেন গুপ্ত, স্বাগত নন্দী,তাপস বড়ুয়া, পটিয়া উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি ছোটন নাথ, সাধারণ সম্পাদক এড অনিক দে, লোহাগড়া উপজেলার সভাপতি শিপু বড়ুয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংস্কৃতিক জোট নেতা আকতার হোসেন, আবু তৈয়ব, কাজি রোকনুজ্জামান, চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগের সহ সভাপতি মঞ্জুরুল আলম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক তাসনিম ইউসুফ বাবু, অনুপম নাথ,কর্ণফুলীর মোহাম্মদ জোবায়ের, আনোয়ারর মাহবুবুর রহমান, মোস্তাফিজুল মোস্তফা সিরাজ, মইনুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, সাবিহা সুলতানা রক্সি প্রমূখ।

